সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক

চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ্ব ও ওমরা বিষয়ক সেমিনার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কার্যালয়ের পাশের দ্বিতীয় তলায় আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন চুনারুঘাট শামসুল উলুম টাইটেল মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা জহুর আলী।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহেবজাদায়ে হবিগঞ্জী মাওলানা তাফহিমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ঈদ্রিস আলী, সাধারণ সম্পাদক মীর সাহেব আলী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নুরুল ইসলাম তোতা, বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান মাসুদ, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আতাহার আলী।

তিনি বলেন, “আমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে হাজিদের যথাযথ মর্যাদা দিয়ে হজ্ব ও ওমরার সব কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করে আসছি। ব্যবসার নামে আল্লাহর মেহমানদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করতে চাই না।

১৯৮৩ সাল থেকে আমি পবিত্র সৌদি আরবের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। আজ পর্যন্ত কোনো হাজির সঙ্গে প্রতারণা করিনি। বর্তমানে কিছু হজ্ব ও ওমরা ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ্ব নিবন্ধন সম্পন্ন করার জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানান।

সেমিনারে বক্তারা আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান মাওলানা আতাহার আলীর দীর্ঘদিনের সততা, অভিজ্ঞতা ও সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা হজ্ব ও ওমরা পালনকারীদের বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করারও পরামর্শ দেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং হজ্ব যাত্রীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com