মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে একদিনে তিনজনের মৃত্যু: ফাঁস, বিষপান ও বিদ্যুৎস্পৃষ্টে প্রাণহানি বানিয়াচুংয়ে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ ট্যালেন্টপুলে বৃত্তি পেল মাধবপুরের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ চুনারুঘাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল প্রত্যয় রায় বাসা বিক্রি করা হবে.. চুনারুঘাট প্রেসক্লাবে এসি প্রদান করল জামায়াতে ইসলামী মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড হবিগঞ্জে টানা বৃষ্টিতে বিপদসীমা ছাড়াল ৩ নদী, বাড়ছে বন্যার আশঙ্কা চুনারুঘাটে এলপিজি গ্যাসে অতিরিক্ত বিক্রির অপরাধে জরিমানা

ট্যালেন্টপুলে বৃত্তি পেল মাধবপুরের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।যেখানে অনেক বিদ্যালয়ে একজন শিক্ষার্থীও বৃত্তি পায়নি, সেখানে হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন ছাত্রী ও ১ জন ছাত্র ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের ফলাফল ঘোষণা করে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— নাফিসা কাউসার, অহনা বিশ্বাস, তাসনিম জাহান এবং মুনাইম খান রিশাদ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাফিসা কাউসার বলেন, “আমাদের শিক্ষকরা অত্যন্ত যত্নসহকারে পড়ান এবং সবসময় উৎসাহ দেন। বাবা-মায়ের সহযোগিতাও আমাদের সফলতার পেছনে বড় ভূমিকা রেখেছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জায়েদা বেগম বলেন, “এই সাফল্য আমাদের ধারাবাহিক প্রচেষ্টার ফল। শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল করছে। আমরা আশা করি, ভবিষ্যতে এই সাফল্য আরও বৃদ্ধি পাবে।”

উল্লেখ্য, ধর্মঘর ইউনিয়নের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। শৃঙ্খলা, পিটি প্যারেড, মনোরম পরিবেশ, শিক্ষকদের নিষ্ঠা এবং শিক্ষা কর্মকর্তাদের তদারকির কারণে প্রতিষ্ঠানটি পড়ালেখা ও সহশিক্ষা কার্যক্রমে এগিয়ে রয়েছে।
এছাড়া সম্প্রতি বিদ্যালয়ের একজন রোমানা আক্তার নামে প্রাক্তন সিনিয়র শিক্ষিকাকে ব্যতিক্রমধর্মীভাবে ঘোড়ার গাড়িতে বিদায় সংবর্ধনা দেওয়ার ঘটনাও প্রশংসিত হয়।

উল্লেখ্য, মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চলতি এবার মোট ৮০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন, “৪ জন শিক্ষার্থীর ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া সত্যিই গর্বের বিষয়।স্কুলের শিক্ষকদের আমরা পুরস্কৃত করার চিন্তাও রয়েছে। আমি তাদের অভিনন্দন জানাই এবং শিগগিরই সরেজমিনে তাদের উৎসাহ দেওয়ার জন্য বিদ্যালয়টিতে যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com