বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

বাজারে তিনশ’ কেজি ওজনের বাঘাইড় মাছ দেখতে মানুষের ভিড়

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৫১ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ নগরীর লালবাজারে ৩শ’ কেজি ওজনের বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ উঠেছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। তারপর সেই মাছ গতকাল সোমবার বিকেলে বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী মো. মখলিছ মিয়া। শুধু খাওয়া নয়, মাছ দেখার মধ্যেও একটা আনন্দ আছে। সেই অনুভূতি থেকে গতকাল সন্ধ্যায় মাছটি দেখতে বাজারে ভীড় জমে উৎসুক জনতার। এ সময় এক ক্রেতা দেড় লক্ষ টাকা পর্যন্ত দাম করেন। কিন্তু বিক্রেতা মখলিছ মিয়া মাছটি আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কেটে বিক্রি করার সিন্ধান্ত নিয়েছেন। দাম পড়বে কেজি প্রতি আড়াই হাজার টাকা।
তিনি আরো বলেন, এক সাথে বিক্রি করলে একজন খাবেন। আমি চাই কেটে বিক্রি করলে সবাই কিনে খেতে পারবে। অনেকেই মাছের দাম ও ওজন জানতে চাইছেন। বাঘাইড় মাছের গায়ে বাঘের মতো ডোরাকাটা দাগ আছে। এজন্য স্থানীয় লোকজন এই মাছকে ‘বাঘ’ মাছ বলেও ডাকেন। লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু বলেন, গত এক বছরের মধ্যে বাজারে এতবড় মাছ উঠেনি। বাজারে মাছটি তোলার পর থেকে সন্ধ্যা পর্যন্ত জীবিত ছিলো। অনেকেই ভীড় করছেন এক পলক দেখার জন্য। কেউ দাম-দর করছেন, কেউ ছবি তুলছেন। রাত পর্যন্ত এভাবে উৎসুক মানুষ আসবেন। সকালেও সেই চিত্র থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com