শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার চুনারুঘাটে জুমার নামাজ শেষে যুবককে কুপিয়ে জখম চুনারুঘাটে ৬ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও ফটকাবাজি সহ উপজেলা ছাত্রলীগ নেতা হিরণ গ্রেফতার চুনারুঘাট পৌর শহরে যানজট নিরসনে অভিযান, অবৈধ পার্কিংয়ের দায়ে সিএনজি-টমটম জব্দ হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে দেড় কোটি টাকার জিরা-ট্রাক জব্দ, মাদকসহ আটক ৪ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, একজনের কারাদণ্ড সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি, জনসচেতনতায় ঐক্যবদ্ধ সীমান্তবাসী জকিগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার চুনারুঘাটে পাহাড়ি অঞ্চলে পাকা কাঁঠালের ঘ্রাণে মুখর হয়ে উঠেছে জনপদ

চুনারুঘাটে জুমার নামাজ শেষে যুবককে কুপিয়ে জখম

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রির্পোটার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকায় পূর্ব বিরোধের জেরে জুমার নামাজ শেষে এক যুবকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার ব্যবহৃত একটি দামী ব্র্যান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বাদ জুমা উপজেলার চিমটিবিল জামে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

আহত স্বপন মিয়া (২৫) উপজেলার চিমটিবিল খাস এলাকার মোহাম্মদ আলীর ছেলে। হামলার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত স্বপন মিয়া জানান, পূর্ব বিরোধের জেরে একই এলাকার রিপন মিয়া ও লিটন মিয়ার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তার হাতে থাকা একটি দামী ব্র্যান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতের পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

📸

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com