শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার চুনারুঘাটে জুমার নামাজ শেষে যুবককে কুপিয়ে জখম চুনারুঘাটে ৬ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও ফটকাবাজি সহ উপজেলা ছাত্রলীগ নেতা হিরণ গ্রেফতার চুনারুঘাট পৌর শহরে যানজট নিরসনে অভিযান, অবৈধ পার্কিংয়ের দায়ে সিএনজি-টমটম জব্দ হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে দেড় কোটি টাকার জিরা-ট্রাক জব্দ, মাদকসহ আটক ৪ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, একজনের কারাদণ্ড সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি, জনসচেতনতায় ঐক্যবদ্ধ সীমান্তবাসী জকিগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার চুনারুঘাটে পাহাড়ি অঞ্চলে পাকা কাঁঠালের ঘ্রাণে মুখর হয়ে উঠেছে জনপদ

চুনারুঘাটে ৬ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও ফটকাবাজি সহ উপজেলা ছাত্রলীগ নেতা হিরণ গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রির্পোটার: হবিগঞ্জের চুনারুঘাটে ৬ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও ফটকাবাজি সহ পুলিশের হাতে আটক হয়েছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হিরন মিয়া (৪০)
সে দেওরগাছ ইউনিয়নের পশ্চিম দেওরগাছ গ্রামের আব্দুল হক মিয়ার পুত্র।

(৩ জুলাই) শুক্রবার সকালে আটক হিরন মিয়াকে হবিগঞ্জ কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এর আগে বৃহস্পতিবার গভীর রাতে থাকে ভারতীয় শাড়ী ও ফটকাবাজি সহ আটক করেন চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম।

পুলিশ জানায়,চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিরণ মিয়া দীর্ঘদিন যাবত ভারতীয় চোরাকারবারী করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ফটকাবাজি সহ তাকে আটক করেন। এ সময় তার সাথে থাকার আরো কয়েকজন চোরাকারবারী পালিয়ে যান।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৪২টি ভারতীয় শাড়ি ৮৪ হাজার টাকা, ৪ হাজার ১শত ফটকাবাজি ৪ লক্ষ ১০ হাজার টাকা,৭২৫ টি ভারতীয় তৈরী বাজি,১ লক্ষ ১ হাজার ৫শত টাকা।যার বাজারমুল্য আনুমানিক ৫ লক্ষ ৯৫ হাজার টাকা বা ৬ লক্ষ টাকা হবে।

চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আরো বড় ভারতীয় বিভিন্ন পণ্যের চালান ছিল।কিন্তু রাস্তা খারাপ হওয়ায় আমাদের পৌছাতে একটু সময় লাগে।এই সুযোগে তারা কিছু মালামাল সরিয়ে নেয়।তবে চোরাকারবারি ও মাদক এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com