মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক

চুনারুঘাটে পাহাড়ি অঞ্চলে পাকা কাঁঠালের ঘ্রাণে মুখর হয়ে উঠেছে জনপদ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৪ বার পঠিত

স্টাফ রির্পোটার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাহাড়ি জনপদে জাতীয় ফল পাকা কাঁঠালের ঘ্রাণে মুখরিত হয়ে উঠেছে জনপদ। মৌসুম শুরুর সাথে সাথে বাজারে উঠেছে পাহাড়ি কাঁঠাল। যা ঘিরে স্থানীয় বাজারগুলোতে দেখা দিয়েছে ব্যাপক বেচা-কেনা। উপজেলার বিভিন্ন বাজারে কাঁঠালকে কেন্দ্র করে বসছে অস্থায়ী হাট।

স্থানীয় সূত্রে জানা যায়, জ্যৈষ্ঠ মাসের শুরুতে সাধারণত কাঁঠালের মৌসুম শুরু হয়। কিন্তু এ বছর বৈশাখের শেষ দিক থেকেই পাহাড়ি এলাকায় কাঁঠাল পাকতে শুরু করেছে। বিশেষ করে উপজেলার চন্ডি মাজার সংলগ্ন পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে প্রতিদিন বসছে পাহাড়ি কাঁঠালের সবচেয়ে বড় অস্থায়ী হাট। দূর-দূরান্ত থেকে আসা পাইকাররা এসব হাট থেকে কাঁঠাল কিনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন।

বিক্রেতা জসিম আহমেদ জানান, পাহাড়ি এলাকার কাঁঠাল স্বাদ ও গুণগত মানে উন্নত হওয়ায় এর চাহিদা বেশি। স্থানীয় বাজারে পাকা কাঁঠালের পাশাপাশি কাঁচা কাঁঠালও ভালো দামে বিক্রি হচ্ছে। অনেকেই তরকারি হিসেবে ব্যবহারের জন্য কাঁচা কাঁঠাল কিনছেন।

চুনারুঘাটের বিভিন্ন সড়কের পাশের গাছে ঝুলে থাকা কাঁঠাল এখন পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। পুষ্টিগুণে ভরপুর এই ফলের কোষ ও বীজ যেমন মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, তেমনি এর চামড়া গবাদিপশুর খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। ফলে কাঁঠালের কোনো অংশই অপচয় হয় না।

চন্ডিছড়া চা-বাগানের ব্যবসায়ী বিজন কুমার জানান, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কাঁঠাল রপ্তানিও করা হচ্ছে। এ কারণে প্রতি বছরই কাঁঠালের বাজার সম্প্রসারিত হচ্ছে।

স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তার রনি আহমেদ জানান, পাহাড়ি এলাকায় আগাম কাঁঠাল উৎপাদনের কারণে চুনারুঘাটের কাঁঠাল জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য এলাকাতেও সরবরাহ করা হচ্ছে। সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ অঞ্চলের কাঁঠাল চাষ আরও লাভজনক হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com