রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফুটবলে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে প্রথম জয় পাওয়ায় হবিগঞ্জের চুনারুঘাটে আনন্দ মিছিল করেছেন ব্রাজিল সমর্থকরা। গত শনিবার (২০ জুন) বিকেলে পৌর শহরে এ আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি পৌর শহরের মধ্যবাজার গোলচত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ডিসিপি হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা।

সমাবেশে বক্তব্য দেন চুনারুঘাটের ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমী তাজুল বাহার, চুনারুঘাট স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়াপ্রেমী আজাদ তালুকদার, ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমী সৈয়দ জহির আহমেদ, সাবেক খেলোয়াড় শফিকুল ইসলাম রুবেল, সাদেক খান জয়, টিপু ফরাজী, শাহাব উদ্দিন, শাহ প্রান্ত, মোশাহিদ সরকার ও মীর আরিফ, জার্নেল সহ আরও অনেকে।

সমর্থকরা বলেন, ব্রাজিলের এই জয় আমাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রিয় দলের জয়ে আনন্দ ভাগাভাগি করতেই তারা এ মিছিল ও সমাবেশের আয়োজন করেছেন।

এ সময় ব্রাজিলের পতাকা, ব্যানার ও জার্সি পরে শতাধিক সমর্থক মিছিলে অংশ নেন। তাদের উচ্ছ্বাস, স্লোগান ও শোভাযাত্রায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com