বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময়

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে কৃষি ও গ্রামীণ উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মতবিনিময় সভার আয়োজন করে চুনারুঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আকতারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সজীব সরকার। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুর’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী, অতিরিক্ত কৃষি অফিসার রফিকুল ইসলাম সহ সভায় কৃষক, জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা, যুব প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

উপপরিচালক কৃষিবিদ মো. আকতারুজ্জামান বলেন-কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ, কৃষি উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি পার্টনার প্রকল্পের লক্ষ্য ও সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করেন।

তিনি আরো বলেন, কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নকে সমন্বিতভাবে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পার্টনার প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com