মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ অনিয়ম ও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে মত বিনিময় সভা মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের দিকে ঝুঁকছে চা-শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা জিরাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে বিলাস পরিবহন নতুন কাউন্টারের উদ্বোধন মাধবপুর ও চুনারুঘাটকে সমৃদ্ধ ও উন্নত হিসেবে গড়ে তোলা হবে- সৈয়দ ফয়সল ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাধবপুরে চলছে ‘ভোটের গাড়ি’ ১ কোটি ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি বিজিবির অভিযানে সাড়ে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৭.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ

শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা জিরাসহ গ্রেফতার ১

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গতকাল শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন নসরতপুর রেল ক্রসিংয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২ হাজার ৬৪০ কেজি।
ডিবি সূত্র জানায়, উদ্ধারকৃত জিরাগুলো অবৈধভাবে ভারত থেকে আমদানি করা হয়েছিল। এ ঘটনায় জিরার চালানটির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার করা মালামাল ও গ্রেফতার ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হ”েছ বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com