বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

১ কোটি ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিজিবি’র একাধিক অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, ঔষধ, গরু, ওয়াকিটকি সেট এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল গতকাল মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া রোডে অবস্থান নেয়। ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে দিনব্যাপী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি মিনি ট্রাক ও একটি মিনি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে এতে তল্লাশী চালিয়ে ভারতীয় কসমেটিক্স ক্লোপজি ক্রীম, বডি লোশন, ফেসওয়াশ, ফেস পাউডার, রং ফর্সাকারী নিম্নমানের ক্রীম এবং বিপুল পরিমাণ অবৈধ ঔষধ আটক করে। যার মূল্য প্রায় ১ কোটি চৌদ্দ লাখ টাকা। এছাড়া চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল বিকাল ৪টার দিকে সীমান্তের ফরেস্ট এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে চোরাকারবারীরা ভারত থেকে একটি গরু, ওয়াকিটকি সেট এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে আসার প্রাক্কালে বিজিবির টহলদল ধাওয়া করলে মালামাল রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ১টি ভারতীয় গরু, ওয়াকিটকি সেট এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭৩ হাজার ৮৫০ টাকা।
জব্দকৃত পণ্য হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com