শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ ৩০ কেজি গাঁজা জব্দ বাহুবলের দিগম্বর এলাকায় শিমের বাম্পার ফলন ॥ কৃষকের মুখে হাসি বাহুবলে ট্রাক চাপায় সহকারি শিক্ষক নিহত, সড়ক অবরোধ রত্না ব্রীজে পাথর বোঝাই ট্রাক পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ বাহুবলের মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ ॥ চালকসহ নিহত ২ হবিগঞ্জের নতুন পুলিশ সুপার ইয়াসমিনের যোগদান চুনারুঘাট-মাধবপুরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই-সৈয়দ ফয়সল বিজিবির অভিযান ॥ ৭৪ লাখ টাকার চোরাই পন্য জব্ধ ৫টি ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সৌহার্দ্য ও সম্প্রীতির মাধবপুর-চুনারুঘাট গড়তে চাই-সৈয়দ মোঃ ফয়সল

এই মূর্হূতের দেশের মানুষের প্রত্যাশা একটি উৎসবমুখর নিবার্চন-সৈয়দ ফয়সল

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- বাংলাদেশের মানুষের এই মূর্হুতে প্রধান চাহিদা হচ্ছে উৎসব মুখর পরিবেশে একটা জাতীয় নির্বাচন। যেখানে তাদের পছন্দের প্রার্থীকে গোপন ভোট দিয়ে জনপ্রিতিনিধি নিবার্চিত করবে। তাদের ভোটে নিবার্চিত জনপ্রিতিনিধি ও সরকার তাদের মনের কথা বুঝবে এবং সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে। শহীদ রাষ্ট্রিপতি জিয়াউর রহমানের সৃষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের গণ মানুষের দল। বিএনপির ইতিহাস হচ্ছে সব সময় মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি কখনও পালিয়ে যায় না। শত অত্যাচার-নির্য়াতন সহ্য করে এদেশের মাটিতেই থাকা। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন- ফয়সল ভাই দীর্ঘদিন ধরে মাঠে– ময়দানে পরিশ্রম ও মানুষের সঙ্গে নিবিড় সম্পদ স্থাপন করেছেন। মানুষের সুখে-দুখে পাশে থেকে সাহস জুগিয়েছেন। আপদে-বিপদে এগিয়ে এসেছেন। তাই মাধবপুর-চুনারুঘাটের জনসাধারনকে মূল্যায়ন করে দেশনেত্রী বেগম খালেদা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন। তাই আমাদের সকলের দ্বায়িত্ব ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মিয়া মহালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান আবুল ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহম্মদ রফিকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিএনপির নেতা জাহাঙ্গীর ভুইয়া, আব্দুর রাজ্জাক,লিটন মেম্বার, রিপন মিয়া, নুশরাত জাহান চাঁদনী, চা বাগানের পঞ্চায়েত কমিটির নেতা অবিরত বাগ্মী, হিরেশ ভট্রাচার্য হিরো, ধন মিয়া, বলু মিয়া প্রমুখ। শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ধানের শীষ ও প্রার্থীর ছবি সম্বলিত রং-বেরঙ্গের টি-শার্ট পড়ে মিছিল সহকারে জনসভাস্থলে এসে হাজির হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com