মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভারত থেকে পাঁচার করে নিয়ে আসা বিভিন্ন ধরণের বিপুল পরিমাণ পণ্যসহ যানবাহন আটক করেছে হবিগঞ্জ-৫৫ বিজিবি। গত রবিবার দিবাগত রাতে মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকা থেকে এসব পণ্যসহ যানবাহন আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ওই রাতে ভারত থেকে নিয়ে আসা পণ্য পঁচারের খবর পেয়ে সাতছড়ি-তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর নামক এলাকায় বিজিবি একটি দল অবস্থান নেন। এসময় সন্দেহজনক একটি বালুর ট্রাক বিজিবির টহল দলের নিকটবর্তী হলে বিজিবি’র টহলদল ট্রাকটিকে থামার সংকেত দেন। এ সময় বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির সদস্যরা বালুর ট্রাকটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ভারত হতে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমমেটিকস, ফুসকা এবং বাংলাদেশী রাবার ও কয়েল জব্দ করে যার মূল্য প্রায় ৪৩ লাখ টাকা। ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন-জব্দকৃত সকল মালামাল এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com