বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন সীমান্তে ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের মধ্যে রয়েছে মদ, গাঁজা, বিয়ার, জিরা, ফুচকা, বাসমতি চাল, বিস্কুট, কম্বল এবং যানবাহন। গতকাল সোমবার (৩ নভেম্বর) হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে ট্রাক ভর্তি ৬৪ লাখ ২৫ হাজার টাকার জিরা ও অপর একটি পিকআপ ভর্তি ৩১ লাখ ২৯ হাজার ৮৪০ টাকা মূল্যের ভারতীয় ফুচকা, বিস্কুট, কম্বল জব্দ করা হয়। তিনি আরও জানান, এছাড়া সোমবার রাজঘাট সীমান্তবর্তী এলাকা থেকে বাসমতি চাল ও ৪টি ভারতীয় চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। যার মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। একই সঙ্গে সাতছড়ি সীমান্তবর্তী এলাকা থেকে মদ, গাঁজা ও বিয়ার জব্দ করা হয়। যার মূল্য ৩ লাখ ৫৩ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com