বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

হবিগঞ্জে বিজিবির অভিযানে ১শ কেজি গাঁজাসহ মদ-বিয়ার জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক পরিচালিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় উৎসের বিপুল পরিমাণ গাঁজা, মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় শনিবার (০২ নভেম্বর) গভীর রাতে ও সকালে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপি’র সদস্যরা দুটি পৃথক অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানে সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে নারাতে নামক স্থানে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা, ১ বোতল মদ এবং ৬ বোতল বিয়ার জব্দ করে বিজিবি। পরে সকালে আরেকটি অভিযানে সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ২নং চা-বাগান এলাকায় আরও ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। মোট জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫৩ হাজার টাকা। উদ্ধারকৃত গাঁজা, মদ ও বিয়ার আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করাও আমাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com