রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক

ধুলিয়াখালে সিএনজি ও টমটমের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৪

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত টমটমের সংঘর্ষে আলকাছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ছেলে রুমান মিয়া (১৭)। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলকাছ মিয়া চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে। গতকাল দুপুরে হবিগঞ্জ জেলা সদরে পাসপোর্ট করতে এসেছিলেন। পরে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। পথে উল্লেখিতস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি বিপরীতমুখী একটি টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাযাত্রী বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বাবা আলকাছকে মৃত ঘোষণা করেন। আহত রুমান চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধুমড়ে মুচরে যাওয়া যানবাহনসহ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত আলকাছকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। ঘটনার পর উভয় যানবাহনের চালক পালিয়ে যায়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com