বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

হবিগঞ্জে বিজিবি’র অভিযান পৌণে ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ৫৫ বিজিবি জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে প্রায় প্রায় পৌণে ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, জিরা, ফুচকা, শাড়ী, চকলেট, ট্রাক, মাইক্রোবাস এবং বাই-সাইকেল। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা গতকাল হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাঘজোর বাজারে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত একটি গোডাউন থেকে বিপুল পরিমান ভারতীয় শাহী জিরা ও ফুচকা ভর্তি ১টি কাভার্ড ভ্যান ও ৩টি ট্রাক জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২ কেটি ৪৬ লক্ষ ৬২ হাজার ৫শ টাকা। এ সময় চোরাকারবারিরা গাড়ি ও মালামাল ফেলে পূর্বেই ঘটনাস্থল ত্যাগ করে। এ ছাড়াও সাতছড়ি-চুনারুঘাট রোডের তেলিয়াপাড়া ও জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্ত্বর এলাকায় পৃথক ৫টি অভিযান পরিচালনা করে। এ সময় একটি হাইড্রোলিক ড্রাম ট্রাক, একটি হায়েস মাইক্রো ও সাধারণ ট্রাক তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় ফুচকা, জিরা এবং চকলেট জব্দ করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কেটি ৬১ লক্ষ ১৭ হাজার টাকা। বিশেষ অভিযান ছাড়াও ৫৫ বিজিবির কাকমারাছড়া, গুটিবাড়ী, সিন্দুরখান, মনতলা এবং হরিণখোলা সীমান্ত এলাকায় পৃথক ৪টি অভিযান চালিয়ে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ বিপুল পরিমান ফুচকা ও বিভিন্ন প্রকার দামী ভারতীয় শাড়ী জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬১ লক্ষ ৭৫ হাজার টাকা। ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন “দেশের সীমান্ত সুরক্ষা ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সকল ধরনের চোরাচালান এবং মাদকের বিরুদ্ধে হবিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করেছে। জব্দকৃত সকল পণ্য ও মাদকদ্রব্য হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com