স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির টহল বিজিবি সদস্যরা দেবনগর নামক এলাকা থেকে ভারতীয় মালামালসহ প্রবাল বনিক (৪৪) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে বাংলাদেশী নাগরিক প্রবাল বণিক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় থাকে আটক করা হয়। প্রবাল বণিক হবিগঞ্জ শহরের বগলা বাজারের মৃত হরিদাস বণিকের ছেলে। এ সময় বিজিবি সদস্যরা তার কাছ থেকে ভারতীয় রুপি-২ হাজার ৪শ, বাংলাদেশী টাকা ৩ হাজার ২শ, কষ্টিপাথর-১ টি, বিভিন্ন রঙ্গের আংটির পাথর ১৪৫ পিস এবং ওয়েট মেশিন ছোট ১টি জব্দ করেন। ২৫ বিজিবি ব্যাটালিয়ন ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার আবু সিদ্দিক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় বিজিবি বাদি হয়ে নিয়মিত একটি মামলা করেছে।
Leave a Reply