মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

অপরাধ নির্মূলে কাজ করছে পুলিশ ॥ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির দায়ে যুবক গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চুরিসহ অপরাধ নির্মূলে সদর থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ওসি শাহীনের নেতৃত্বে পাড়া মহল্লায় পুলিশ টহল দিচ্ছে। যাতে চুরি রোধ করা যায়। গত কয়েকদিন আগে তিনকোনা পুকুর পাড়, শায়েস্তানগরের বাংলা মটরসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে চুরি হয়। এরপর থেকে পুলিশ টহল জোরদার করে। পরে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা করে রাত ১২টার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। গতকাল শনিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত থানার ওসির নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজনগর থেকে শাহীনুর চৌধুরী নামে এক চোরকে আটক করে। সে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মতিবুর চৌধুরীর পুত্র। ওসি জানান, জিজ্ঞাসাবাদে শাহীন শহরের দোকানে চুরির কথা স্বীকার করেছে। সে তার সহযোগীদের নাম বলেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না। অচিরেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com