মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

চুনারুঘাট মোটরসাইকেলবাহী নৌকা উপহার দিলেন সমর্থক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬০৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মনোনীত হওয়ায়, জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা ও সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করকে মোটরসাইকেলবাহী নৌকা উপহার দিলেন এক সমর্থক। শনিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ প্রার্থীর দলীয় কার্যালয়ে নৌকা প্রদান করা হয়। নিজ হাতে তৈরী করা নৌকাটি আলহাজ্ব শেখ মোঃ শাহ আলম নামের এক যুবক নৌকার প্রার্থীর কনিষ্ঠ কন্যা ক্রিকেট তারকা নাজমুলের সহধর্মীনী এনি লস্করের নিকট চাবিসহ হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুর কাদির লস্কর রিমনের সহধর্মীনি, নারী নেত্রী সৈয়দা নাজনীন আহমেদ সিলভী, নারী নেত্রী নাজিরা চৌধুরী, মানবাধিকার কর্মী রোশেদা আক্তার চৌধুরী রুবি, রুমন তালুকদার, প্রমুখ। এসময় এনি নৌকা মার্কার সমর্থকদের উদ্যেশ্যে বলেন আমার পিতা শারীরিক অসুস্থ তাই আমি উক্ত উপহার গ্রহন করেছি। তিনি আরও বলেন নৌকাকে বিজয়ী করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে,আপনাদের মনে রাখতে হবে নৌকা বিজয়ী হলে আমাদের জননেত্রী শেখ হাসিনা বিজয়ী হবেন, পরে মোটরসাইকেলবাহী নৌকা নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে নৌকা মার্কার জন্য ভোট চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com