শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

চুনারুঘাটে ৮ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা, লাশ নিয়ে পলায়ন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৮ম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা রাজ বল্লম (১৪) আত্মহত্যা করেছে। সে আমু চা বাগানের চঞ্চল রাজবল্লম এর মেয়ে ও আমু চা বাগান উদয় উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। (১৬ জুলাই) বুধবার সকালে আমু চা বাগানের পুরান লাইনের বাসায় বিষপান করে। বিষাক্রান্ত হয়ে চটপট করতে থাকলে পরিবারের সদস্যরা তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার পর পরই পুলিশকে ফাঁকি দিয়ে ময়না তদন্ত ছাড়াই পূর্ণিমার মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসেন। পরে চুনারুঘাট থানার ওসি নুর আলম বিষয়টি জানতে পেরে পূর্ণিমার বাড়িতে এসআই রিফটন পুরকায়স্থ কে পাঠান। পুলিশ আমু চা বাগান থেকে পূর্ণিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কি কারনে পূর্ণিমা বিষ পান করেছে সে তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে মুল ঘটনা উদ্ঘাটন করার জন্য এলাকাবাসীর জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com