রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পঠিত

স্টাফ রিপেপার্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার একটি ভবনের সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় ভবন নির্মাণের ঠিকাদার মোবাশ্বির মিয়া আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি কার হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)। স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের খন্দকার আনোয়ার হোসেন পৌরসভার সাবাসপুর গ্রামে জমি ক্রয় করে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন। ঘটনার দিন উল্লেখিত ২ শ্রমিক ট্যাংকের ভিতরে সাটারিং খোলার জন্য নিচে নামেন। তবে, তারা বুঝতে পারেননি ভেতরে কী ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বিষাক্ত গ্যাস ধাপে ধাপে দুইজনই অচেতন হয়ে পড়েন। এক সময় সেপটিক ট্যাংকে ২জনেরই মৃত্যু হয়।
এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘন্টাখানের চেষ্টা করে দুইটি মৃতদেহ উদ্ধার করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পল্লাব হোম দাস ঘটনাস্থলে উপস্থিত হন। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান- দুইজন নির্মাণ শ্রমিক নির্মাণাধীন ট্যাংকের নিচে নামেন সাটারিং খোলার জন্য। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com