সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

শায়েস্তাগঞ্জ জংশন থেকে ৩ ছিনতাইকারী আটক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ জংশনে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড বেড়েই চলেছে। তাদের কাছে সাধারণ যাত্রীরা জিম্মি হয়ে পড়েছেন। প্রতিনিয়তই টাকা পয়সা, মোবাইল ফোনসহ স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র ছিনতাই হচ্ছে। এরপরও যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনযোগে গন্তব্যে যাচ্ছেন। গত শনিবার গভীর রাতে শায়েস্তাগঞ্জ এলাকায় ঢাকাগামী একটি ট্রেনে ছিনতাইকালে ৩ জনকে আটক করা হয়েছে। আটকরা হল, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দুরইন গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র রাজিব মিয়া (২২), চট্টগ্রাম জেলার লেইন এলাকার আনোয়ার হোসেনের পুত্র হোসেন রবি (২৭) সহ ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাকুসহ ছিনতাইয়ের সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদেরকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়িতে সোপর্দ করা হয়। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ সাজিদুল ইসলাম সোহাগ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেছেন। গতকাল রবিবার বিকালে আটকদের কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, তাদের টহল ও অভিযান নিয়মিত চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com