বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

চুনারুঘাট সহ বিভিন্ন সীমান্তে ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ (৫৫ বিজিবি) গত তিন দিনে চোরাচালানবিরোধী ১১টি পৃথক অভিযান চালিয়ে প্রায় ০২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন আটক করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে আইফোনের ডিসপ্লে, চকলেট, কসমেটিক্স, ছাদের টালি টাইল্স, হিমায়িত গরুর মাংস, গাঁজা, বিয়ার, ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার, বাই-সাইকেল ও ট্রাক।
বিজিবি সূত্রে জানা যায়, চিমটিবিল বিওপি’র অধীনে একাধিক অভিযানে ০১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোন ও অন্যান্য দামী ফোনের ডিসপ্লে ও চকলেট আটক করা হয়। একই সময়ে সীমান্তের ০৫ কিঃ মিঃ অভ্যন্তরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পরিচালিত আরো দুটি পৃথক অভিযানে ০১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স টাইল্স এর আড়ালে লুকায়িত অবস্থায়, মাছের খাবারের আড়ালে ভারতীয় হিমায়িত গরুর মাংস ও একটি ট্রাক জব্দ করা হয়। অন্যদিকে, সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সাতটি অভিযানে ০১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা মূল্যের ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, রাবার ও বাই-সাইকেল আটক করা হয়।আটককৃত মালামাল ও যানবাহন যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় ও জেলা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে এবং পৃথক মামলা দায়ের করা হয়েছে।বিজিবি অধিনায়ক তানজিলুর রহমান বলেন, অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com