বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

বিদ্যুৎ অফিস স্থানান্তরের প্রতিবাদে আসামপাড়া বাজারে শান্তিপূর্ণ মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ অফিস আসামপাড়া বাজার থেকে রাজার বাজার স্থানান্তরের প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
(১৭ মে) শনিবার সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র সাবেক সেক্রেটারী হিমু চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন, গাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক মোঃ আব্দুল হামিদ তালুকদার, বিএনপি নেতা জহিরুল হক চৌধুরী, শাহীন আহমেদ, যুবদল নেতা আসাদুজ্জামান শামীম, আসামপাড়া বাজার কমিটির সহ-সভাপতি জুয়েল খাঁন, গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফয়জুর রহমান রিয়াদ ও যুবদল নেতা সজল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন দীর্ঘদিন ধরে আসামপাড়া বাজারে পল্লী বিদ্যুৎ অফিস সেবা দিয়ে আসছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা কখনো ঘটেনি, তারপরও কেন? কি কারণে? কার স্বার্থে? পল্লী বিদ্যুৎ অফিসটি এখান থেকে সরিয়ে নেয়া হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। আমরা কোন ভাবেই দীর্ঘদিন ধরে সেবা দেওয়া পল্লী বিদ্যুৎ অফিসটি স্থানান্তর হতে দেব না। তারা পল্লী বিদ্যুতের উদ্বোধন কর্তৃপক্ষকে সুদৃষ্টি কামনা করেন। তাঁরা বলেন, আপনারা রাজার বাজারে আরেকটি পল্লী বিদ্যুৎ অফিস স্থাপন করেন তাতে আমাদের কোন অসুবিধা নেই। কিন্তু আমাদের এখান থেকে চলমান অফিস কারণ ছাড়াই স্থানান্তর করে নিয়ে যাবেন এটা আমরা হতে দেব না। তাঁরা এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান। নতুবা তাঁরা আরো বড় আন্দোলনের ডাক দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com