বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

চুনারুঘাটে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই সহোদর গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় এক অন্তঃসত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে ওসমানপুর অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ওসমানপুর গ্রামের আব্দুস সহিদের পুত্র আবু সিদ্দিক (৪০) ও মো. আবু তাহের (৩৫)। ভুক্তভোগীর পিতা থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, তার মেয়ে ভিকটিম (৩০) বুদ্ধি প্রতিবন্ধী। প্রথম স্বামী রুবেলের সঙ্গে ছাড়াছাড়ির পর ২০২৫ সালের ৯ মার্চ একই গ্রামের মো. ফারুক মিয়ার (৫৫) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের দুই মাস পর ফারুক মিয়া জানান, তার স্ত্রী পূর্ব থেকেই অন্তঃসত্ত্বা। পরবর্তীতে চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, তিনি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। জিজ্ঞাসাবাদে ভিকটিম জানান, ২০২৪ সালের ৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিটের মধ্যে এবং বিভিন্ন সময়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আবু তাহের ও আকবর আলী তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ঘটনা গোপন রাখতে তাহের মিয়ার ভাই আবু সিদ্দিক তার ভাইয়ের অপরাধ ঢাকতে ভিকটিমের সঙ্গে ফারুক মিয়ার বিয়ের আয়োজন করেন। স্থানীয় মেম্বারদের সহায়তায় বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। এ ঘটনায় সহযোগী হিসেবে ধর্ষক তাহের মিয়ার ভাই আবু সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ পায়। পরে ভিকটিমের পিতা থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি নুর আলম জানান, ঘটনা জানার পর জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে আরো যারা জড়িত আছেন তাদের গ্রেপ্তারে অভিযানে অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com