শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

চুনারুঘাটে ন্যাশনাল ট্রাভেলস্ ও আশরাফ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে পবিত্র হজ্ব সেমিনার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার // শনিবার বেলা ১২টায় থেকে বিকাল ৩টা পর্যন্ত পৌর শহরের রোকসানা কনভেনশন সেন্টারের উক্ত সেমিনার চলে।
হজ্জ সেমিনার আয়োজন করেন-৪৫ বছরের বিশ্বস্থ প্রতিষ্ঠান চুনারুঘাট আশরাফ ট্রাভেলস এন্ড ট্যুরস এর সত্ত্বাধিকারী আলহাজ্ব মাওলানা আতাহার আলী। সেমিনারের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস ঢাকার এমডি আলহাজ্ব আমিনুর রশীদ চৌধুরী বরুন, চুনারুঘাটের জাহানারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াছ বখত চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম, চুনারুঘাট ব্যাকসের সহ-সভাপতি আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মাসুদ, হাজী আকবর হোসেন, হাজী আজগর আলী, হাজী খুরশেদ আলী, হজ্জ যাত্রী, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক মিজানুর রহমান, সদস্য নোমান মিয়া, জসিম মিয়া, মাসুদ আলম সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। পরে মাওলানা মোহাম্মদ আলীর দোয়ার মাধ্যমে সেমিনার শেষ হয়। হজ্জের বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন-মাওলানা নুরুল হক কালিশিরী। প্রসঙ্গ, জেলা জুড়ে দীর্ঘ ৪৫ বছরের অভিজ্ঞা নিয়ে হজ্জ ও ওমরা যাত্রীদের সেবা প্রদান করে আসছে চুনারুঘাট আশরাফ ট্রাভেলস এন্ড ট্যুরস। বর্তমানেও ওমরা হজ্জ এর জন্য বুকিং চলছে। আগ্রীরা যেতে চাইলে আশরাফ ট্রাভেলস এন্ড ট্যুরস এ যোগাযোগ করতে পারেন। যেভাবে যোগাযোগ করবেন-চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজার, সিকান্দার মার্কেটের ২য় তলায়। মোবাইলঃ-০১৭১১-০১২৩৭৭। ওমরা হজ্জ যাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে একটি প্রতারক চক্র ওমরা হজ্জ যাত্রীদের ব্যবহার করে স্বর্ণ চালান, অভৈধ তামাকদ্রব্য আনা নেয়া করে। ইতিপূর্বে স্বর্ণ চোরাচালানের দায়ে একজন গ্রেফতার হয়ে জেল হাজতে গেছে। আপনাদের সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে অন্যের মালামাল আনা নেয়ার জন্য সতর্কতার সাথে আনবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com