সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

তিন দিনের সফরে আজ সিলেট আসছেন পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৩৪ বার পঠিত

ডেস্ক নিউজ :তিনদিনের সফরে সিলেট ও সুনামগঞ্জে আসছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিমানযোগে সিলেট এসে পৌঁছবেন। আগামীকাল শুক্রবার সকাল
৯টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বইমেলা উদ্বোধন, সাড়ে ৯টায় ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, সকাল ১০টায় এম এ মান্নান মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন শনিবার সকাল ১০টায় তিনি সিলেট সার্কিট হাউজে সিলেট বিভাগের উন্নয়ন প্রকল্পসমূহের প্রকল্প পরিচালকদের সাথে এবং ১টায় সিলেট বিভাগের পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া,বিকেল ৩টায় মন্ত্রী সিলেট সরকারী মহিলা কলেজ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন। বিকেল ৫টায় তিনি সিলেট জেলা কর আইনজীবীদের সাথে মতবিনিময় করবেন। রাত ৮টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com