সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

অবশেষে শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসার ‘বিতর্কিত’ অধ্যক্ষ শাহাব উদ্দিন বরখাস্ত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার // অবশেষে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার ‘বিতর্কিত’ অধ্যক্ষ মোঃ শাহাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শাহাব উদ্দিনের বিরুদ্ধে বিধি বহির্ভুতভাবে নিয়োগ পাওয়ায় এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। (৪ মে রোববার) হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার এডহক কমিটির সভাপতি নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়- সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল অধ্যক্ষ মোঃ শাহাব উদ্দিনের বিরুদ্ধে আনা বিধি বহির্ভুতভাবে নিয়োগ পাওয়ায় অভিযোগটি তদন্ত করেন। তদন্তে তিনি প্রাথমিক সত্যতা পান। পরে তিনি অধ্যক্ষের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরই প্রেক্ষিতে তাকে সামিয়ক বহিস্কার করা হয়। একই সাথে অফিস আদেশে উল্লেখ করা হয়- তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি অনুযায়ী মূল বেতনের ৫০% জীবন ধারণ ভাতা পাবেন। অপর আরেক অফিস আদেশে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মুনয়িম আল হুসাইনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
প্রসঙ্গত- শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ না করেই অধ্যক্ষ হিসেবে ২০২০ সালের ২৫ জুলাই শাহাব উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। পরে এ ঘটনায় অনিয়মের অভিযোগ তুলে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন এক অভিভাবক। অভিযোগে বলা হয়, শাহাব উদ্দিনকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে মাদ্রাসা কামিল হওয়া সত্তে¡ও ফাজিল স্তর দেখিয়ে কর্তৃপক্ষ অনিয়ম করে অধ্যক্ষ নিয়োগ দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com