শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক

চুনারুঘাটে শিশুকে ধর্ষণের ঘটনায় মাহফুজ কারাগারে

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুড়ি ইউনিয়নের টিলাগাঁও গ্রামে শিশুকে ধর্ষণ করার ঘটনায় মাহফুজুর রহমান (১৫) নামের এক কিশোরকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার মাহফুজ আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। গত ৭ এপ্রিল উপজেলার টিলাগাঁও গ্রামের জিতু মিয়ার পাঁচ বছরের শিশু কন্যা তাবাসসুম বাড়ির উঠানে খেলছিল। পাশ্ববর্তী ঘরের ওয়াজ উদ্দিনের ছেলে মাহফুজ (১৫) বিস্কুটের প্রলোভন দেখিয়ে মাহফুজের বসত ঘরে নিয়ে তাবাসসুমকে ধর্ষণ করে। তাবাসসুমের চিৎকার শুনে তার মা এগিয়ে গেলে মাহফুজ পালিয়ে যায়। ঘটনার পর ধর্ষণের শিকার শিশু তাবাসসুমকে তাৎক্ষণিক চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে তাবাসসুমের বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। এর আগে পুলিশ তার বড় ভাইকে মুজিবকে ধরে এনে চাপ সৃষ্টি করে। কিন্তু মুজিব ওই মামলার আসামি নয়। ভাইকে রক্ষা করতে গতকাল মাহফুজ আদালতে আত্মসমপর্ণ করে। এরপর পুলিশ তার ভাই মুজিবকে ছেড়ে দেয়। এদিকে মাহফুজ নিজেকে নির্দোষ দাবি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com