রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

চুনারুঘাট সীমান্ত এলাকায় ১৬৮ বোতল মদ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তের বিভিন্ন স্থানে অভিযানে ১৬৮ বোতল ভারতীয় মদ করেছে। বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল শ্রীমঙ্গল এবং চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ৩ টি পৃথক অভিযান পরিচালনা করে। সাতছড়ি বিওপি : রাত অনুমানিক ৯ টায় টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু হানিফ এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার নারাক্ষেত নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার লক্ষ্যে বিজিবি কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকাররীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে বহনকৃত মালামাল রেখে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশি করে মালিকবিহীন ৯৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। গুইবিল বিওপি : রাত ১০ টায় টহল কমান্ডার নায়েক মোঃ সুমন আলী এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার দোলনা চা-বাগান নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করার সময় সন্দেহভাজন কয়েকজন লোককে চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতে অন্ধকারে চা বাগানের ভিতের পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়। সিন্দুরখান বিওপি : রাত আনুমানিক ১১টায় টহল কমান্ডার নায়েক মোঃ শামীম আহম্মেদ এর নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলার সিমাইলত নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার লক্ষ্যে কৌশলগত অবস্থান নেয়। উক্ত সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে মালামাল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক বর্ণিত স্থান তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্য, অন্যান্য মালামাল এবং চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল এবং চুনারুঘাট থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। বিজিবি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com