সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক

বানিয়াচংয়ে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার করেছে। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, এসআই জিয়াউর রহমানসহ পুলিশের একটি টীম সুবিদপুর বালিখাল রোড এ বিশেষ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় ৬৩টি বোতল বিদেশী রয়েল স্ট্রেজ ডিলাক্স উইস্কি মদ জব্দ করে। এ সময় এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে মাদক ব্যবসায়ী বাজুকা গ্রামের প্রতীকি রায় এর ছেলে প্রসেনজিৎ রায় (২৮) এবং উমেদনগর এলাকার দরবেশ আলীর ছেলে আবুল কালাম (৫০) কে আটক করা হয়। এ ঘটনায় বানিয়াচং থানার এসআই জিয়াউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। জব্দকৃত মালামালসহ আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তুফা এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com