সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জে ৩৩ মেধাবীকে বৃত্তি দিয়েছে বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ মেধাবী কিন্তু দরিদ্র। আবার ক্লাসে উপস্থিতির হার বেশি। হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপিঠ সরকারী বৃন্দাবন কলেজে অধ্যয়নরত এমন ধরনের ৩৩ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএর উদ্যোগে এই বৃত্তি বিতরণ করা হয়। প্রত্যেক বৃত্তিপ্রাপ্তকে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বৃন্দাবন সরকারী কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই বৃত্তি বিতরণ করা হয়। বৃন্দাবন সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হারুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট নিজামুল হক লস্কর এডভোকেট মুরলী ধর দাশ। বক্তৃতা করেন প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ, বৃত্তি প্রদান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সৈয়দা রকিবুন্নাহার, মোহাম্মদ আব্দুল মজিদ, মো. তোফাজ্জল আলী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক হারুন মিয়া বলেন, যে কোন বৃত্তি শিক্ষার্থীকে অনুপ্রেরনা দেয়। প্রবাসে থেকেও যারা বৃত্তি দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ভাল কাজে এই উদ্যোগ যেন অভ্যাহত থাকে। পরে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com