শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্টে গেছেন এমপি আবু জাহির

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫২১ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধিঃ  জাতিসংঘ ও আইপিইউ’র যৌথ আয়োজনে ‘পার্লামেন্টারী হিয়ারিং এট দি ইউনাইটেড নেশনস’ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গমন করেছেন সংসদ কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটস এয়াললাইন্স এর একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ২১ ও ২২ ফেব্র“য়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়। এমপি আবু জাহির ছাড়াও সম্মেলনে অন্যান্যের মাঝে যোগ দিবেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আফছারুল আমীন এমপি, আফম রুহুল হক এমপি, বেনজীর আহমেদ এমপি, মোঃ আব্দুস সোবহান মিয়া এমপি ও আহসান আদেলুর রহমান এমপি। এছাড়াও তাদের সাথে থাকবেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। আগামী ২৬ ফেব্র“য়ারি এমপি আবু জাহির বাংলাদেশে আসার জন্য যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন বলে কথা রয়েছে।
এছাড়াও যুক্তরাষ্ট্র অবস্থানকালে সিলেট বিভাগীয় আওয়ামী পরিবার এবং হবিগঞ্জ সদর সমিতির পৃথক দু’টি অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com