বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারীসহ আটক ৫

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারীসহ পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩ নারীসহ পাঁচ জনকে আটক করেন। ধৃত ব্যক্তিররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবনগর গ্রামের মৃত কৃষ্ণধন দাস এর পুত্র কামদেব দাস (৪৫), লাখাই উপজেলার গোন্তোষপুর গ্রামের মনিন্দ্র দাস এর স্ত্রী মায়া রাণী দাস (৪৫) ও তার কন্যা মনিকা রাণী দাস (১৯), হবিগঞ্জ সদর উপজেলার সাজতাপুর গ্রামের মৃত রমেশ দাস এর কন্যা স্বপ্না রাণী দাস (৩০) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত গৌরাঙ্গ দাস এর পুত্র সুকেন দাস(১৯)। সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ (পিএসসি) সত্যতা নিশ্চিত করে জানান। ধৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com