সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে বদরগাজী ও দেউন্দি বাগানে ডাকাতি প্রস্ততিকালে ৩ ডাকাত আটক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বদরগাজী গ্রামে ও দেউন্দি চা-বাগানে ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ। প্রথমে বদরগাজী গ্রামে ডাকাতি কাজে ব্যবহৃত কয়েক ধরনের দাড়ালো দা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার ২ নভেম্বর ভোর রাতে ৪ টা সময় উপজেলার পাইকপাড়া ইউনিয়নে বদরগাজী বাজারে সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ আইয়ুব আলী অফিসের সামন থেকে স্থানীয় জনতার সার্বিক সহযোগিতায় ৩ ডাকাতকে আটক করা হয়। এ ডাকাতি বিষয়ে শনিবার বিকাল ৫ টায় চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ নিশ্চিত করে তথ্য জানান। আটককৃত ডাকাতরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মৃত নিম্বর আলী ছেলে মোঃ মিজানুর রহমান (২৫) ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার মৃত আসা দুর রহমানের ছেলে মোঃ ফয়সল আহমেদ (৩০) এবং একই উপজেলার মাতার গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ ছালিক আহমেদ (২৮)। এর আগে ভোর রাতে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম ও উপ-পরিদর্শক এসআই লিটন রায় সহ একদল পুলিশ বদরগাজী গ্রামে ও দেউন্দি চা বাগানে ডাকাতি প্রস্তুতিকালে স্থানীয় জনতা ও চা শ্রমিক সহায়তায় ৩ ডাকাতকে আটক করে এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ডাকাতি করার চাইনিজ দা, গ্রিল কাটা কাটার, রেন্স সহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ২০১৯ সালে লাল চান্দ চা বাগানের বাংলো ম্যানেজারকে মারধর করে মালামাল লোট করে ডাকাতি এবং কয়েকদিন পর দেউন্দি চা বাগানে ডাক্তার বাংলোতে চৌকিদারকে হাত-পা বেধে বাংলো মালামাল লোট করে নিয়ে যায়। এর কিছু দিন পর দেউন্দি চা বাগান হতে লাল চান্দ চা বাগানের রাস্তা দিয়ে রাতে থানা পুলিশ টহল রত অবস্থায় এসব ডাকাতকে আটক করে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। এসব ডাকাতরা সময় মতো ডাকাতি করতে না পেরে চা বাগানের গাছ ও কেটে নিয়ে যায়। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ৩ জন কুখ্যাত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের পর সন্ধার পরে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com