বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

বানিয়াচংয়ে পুলিশের ভয়ে অসুস্থ হয়ে ১ ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৬৮ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে পুলিশ দেখে অসুস্থ হয়ে পড়া ছাত্তার মিয়া (৬০) মারা গেছেন। গত রোববার এ ঘটনা ঘটে। মৃত আব্দুর রহিম ছত্তার মিয়া উপজেলা সদরের মাইজের হাটি জাতুকর্ণপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, শনিবার দুপুরে একই এলাকার আছাব উল্লা ও তাঁর ছেলেদের সঙ্গে ছাত্তার মিয়ার পুর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এ ঘটনায় আছাব উল্লার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। রাতে মামলায় অভিযুক্ত ছাত্তার মিয়া বাড়িতে পুলিশ যায়। এ সময় পুলিশ দেখে ছাত্তার মিয়া অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক অসুস্থ ছাত্তার মিয়াকে পুলিশের গাড়িতে করেই বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে মধ্যরাতে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, ছাত্তার মিয়া একটি মারামারি মামলায় অভিযুক্ত। তাকে গ্রেফতার করতে গেলে তিনি পুলিশ দেখে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। সাথে সাথেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সে করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com