মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

সাকিবের কাছে প্রিমিয়ার লিগ না আইপিএল?

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৯৯ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার(১৮জানুয়ারি) ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। এই ড্রাফটেও ছিল না সাকিবের নাম। দেশের ক্রিকেটের ঐতিহ্যবাহী এই লিগে সাকিবকে দেখা যাবে না।আর কিছুদিন পরেই ভারতে শুরু হবে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইপিএল)।সুস্থ হয়ে উঠলে তিনি কোনটা বেছে নেবেন! প্রিমিয়ার লিগ না ভারতের আইপিএল তা নিয়ে সবার মাঝে প্রশ্ন উঠছে

মার্চের ৮ তারিখ থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। ২৩ মার্চ থেকে শুরু হওয়ার কথা আইপিএল। প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট শেষে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটস (সিসিডিএম) চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদের কাছে সাকিবের প্রিমিয়ার লিগ খেলা-না খেলা নিয়ে জানতে চাওয়া হয়।তখন জবাবে তিনি বলেন, সাকিব চোটে পড়েছে। সুস্থ হলে পরে বিসিবি এবং সাকিব আলোচনা করে সিদ্ধান্ত নেবে সে আইপিএল না কি প্রিমিয়ার লিগে খেলবে। এটা সিসিডিএমের হাতে নেই। সিদ্ধান্তটা মূলত বিসিবি এবং জাতীয় দলের ফিজিও-কোচিং স্টাফদের।

ঢাকা প্রিমিয়ার লিগ আর আইপিএল প্রায় একই সময়ে হবে। গত কয়েক বছরে যা দেখা যাচ্ছে, সাকিবের পছন্দ তালিকায় ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ, বিসিএলের মতো বাংলাদেশের ঘরোয়া লিগগুলো অনেক পেছনে। এবার কোনটা বেছে নেবেন সাকিব আইপিএল না প্রিমিয়ার লিগ। আর তা সময় হলেই এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com