শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক

খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বিপদসীমা উপরে প্রভাহিত হচ্ছে। জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় বিপুল পরিমান বৃষ্টির কারণে ও উজানের ঢলের পানি নামছে খোয়াই নদী দিয়ে। এতে খোয়াই নদী রুদ্রমূর্তি ধারণ করেছে। নদীতে পানির স্রোত এত বেশি যে বাল্লা থেকে হবিগঞ্জ সদর পর্যন্ত স্থানে স্থানে নদীর পাড় ভেঙে পড়ছে। ঝুঁকির মধ্যে রয়েছে অন্তত ১২টি স্থান। যেকোনো সময় নদীর বাঁধ ভেঙে বন্যা মারাত্বক আকার ধারণ করতে পারে। খোজঁ নিয়ে জানা গেছে, খোয়াই নদীর দুপাশে শহরের গরুর বাজার, জালালাবাদ, হাতকাটাপুর, রিচি, লোকড়াসহ বিভিন্ন এলাকা রয়েছে খুব ঝুঁকির মধ্যে। এসব এলাকার মানুষ রয়েছেন আতঙ্কে। এদিকে রিচি গ্রামের কৃষকরা নিজ উদ্যোগে খোয়াই বাঁধের ঝুকিপূর্ণ অংশ মেরামত করছেন। তারা আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com