বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

মৃত্যুর পর জানাযায় যেন হাজারো মানুষ দোয়া করে যায় / মে দিবসে সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২২৩ বার পঠিত

এস আর সুজন : জন্মের পর আমি যে চুনারুঘাট পাইছি মৃত্যুর আগে যেন আরো উন্নত ও আধুনিক বাসযোগ্য চুনারুঘাট রেখে যেতে পারি। আমার মৃত্যুর পর জানাযাটা যেন দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেই হয় আর হাজার হাজার মানুষ যেন দোয়া করে দেয়। চুনারুঘাটের মানুষের গোলামি করলেও ঋণ শোধ হবে না বলে বলেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গত পহেলা মে মে দিবসে চুনারুঘাট সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আলহাজ্ব আব্দুল কাদির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সার্কেল এ এসপি নির্মলেন্দু চক্রবর্তী, ওসি হিল্লোল রায়, বিশিষ্ট শিল্পপতি আব্দুল মালেক জাপানী, সিএনজি মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান সেলিম, সিএনজি শ্রমিক ইউনিয়ন সহ-সভাপিত সামছু মিয়া, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ ও সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও মালিকবৃন্দ। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে আরও বলেন, বিগত ২০ বছরের মধ্যে কোন নেতা কর্মী শ্রমিকদের সিএনজি স্ট্যান্ডের বিষয়ে কোনরূপ চিন্তা করেননি। অথচ আমি এমপি হওয়ার ৪ মাসের মাথায় ২টি স্ট্যান্ড করে দিয়েছি। পর্যায়ক্রমে সকল স্ট্যান্ডের সমস্যা সমাধান করা হবে। সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়ে নাগরিকদের যেন কোন ভোগান্তি না হয় সেদিকে মালিক শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে চলারও নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com