মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

চুনারুঘাটে পেঁয়াজের বস্তায় মিললো ৫ কেজি গাঁজা: যুবক গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৭২ বার পঠিত

চুনারুঘাটে পেঁয়াজের বস্তায় মিললো ৫ কেজি গাঁজা: যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে পেঁয়াজের বস্তা দিয়ে গাজা পাচারকালে রাজু গুঞ্জু (২১)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। রাজু চানপুর জোয়াল ভাঙ্গা এলাকার কমল গুঞ্জুর ছেলে। ২১ মার্চ বিকেলে এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, ২০ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক অজিত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দেওরগাছ ইউনিয়নের অন্তর্গত চুনারুঘাট-টু- মাধবপুরগামী চানপুর লোহারব্রীজ এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করেন। এসময় রাজুর পেঁয়াজের বস্তায় নীল রঙের পলিথিনে মোড়ানো বিশেষ কায়দায় লোকায়িত ৫কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই গাঁজা নিয়ে সে ঢাকা যাচ্ছিলো বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com