মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

পদে থেকেই উপজেলায় ভোট করতে পারবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৫৭ বার পঠিত

অনলাইন রিপোর্টার ॥ উপজেলা পরিষদ নির্বাচনে পদে থেকেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ বৃহস্পতিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কর্মকর্তাদের উদ্দেশে সচিব বলেন, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ করে নির্বাচন করতে হবে কি না এ বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার তো?’ অনেকেই মাথা নাড়ালে সচিব বলেন, ‘উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নির্বাচন করতে পদত্যাগ করতে হবে না। তারা পদে থেকেই নির্বাচন করতে পারবেন এ রকম সিদ্ধান্ত হয়েছে।

তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, জেলা পরিষদের সদস্য, পৌরসভার মেয়র-কাউন্সিলরদের পদত্যাগ করতে হবে বলে তিনি জানান।

তিনি বলেন, অনেক কলেজ সরকারি হয়েছে কিন্তু সেখানে যারা চাকরি করেন তারা এখনো সরকারি হন নাই। তাদেরকেও উপজেলা পরিষদে নির্বাচন করতে হলে চাকরি থেকে পদত্যাগ করতে হবে।

সুত্রঃ জনকন্ঠ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com