মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাহুবলে ট্রাক চাপায় সহকারি শিক্ষক নিহত, সড়ক অবরোধ রত্না ব্রীজে পাথর বোঝাই ট্রাক পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ বাহুবলের মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ ॥ চালকসহ নিহত ২ হবিগঞ্জের নতুন পুলিশ সুপার ইয়াসমিনের যোগদান চুনারুঘাট-মাধবপুরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই-সৈয়দ ফয়সল বিজিবির অভিযান ॥ ৭৪ লাখ টাকার চোরাই পন্য জব্ধ ৫টি ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সৌহার্দ্য ও সম্প্রীতির মাধবপুর-চুনারুঘাট গড়তে চাই-সৈয়দ মোঃ ফয়সল এই মূর্হূতের দেশের মানুষের প্রত্যাশা একটি উৎসবমুখর নিবার্চন-সৈয়দ ফয়সল চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৩ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি আটক

বিভাগে আবারো শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই মনির

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক এএসআই মনির হোসাইন তালুকদার অভিন্ন মানদণ্ডের আলোকে বিভাগে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানের কাছ থেকে শ্রেষ্ঠত্ব সম্মাননা স্মারক গ্রহন করেন এএসআই মনির হোসাইন । এর আগে বুধবার ডিআইজি কার্যালয়ের কনফারেন্স হলরুমে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান সাফিউর রহমান বিপিএম ও পিপিএম এর সভাপতিত্বে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ২০২৩ সালের অক্টোবর হতে ডিসেম্বর পর্যন্ত। ত্রিমাসিক চুনারুঘাট থানায় সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় অভিন্ন মানদণ্ডের আলোকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এএসআই হিসেবে মনির হোসাইনের নাম ঘোষণা করা হয়। পরে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান সাফিউর রহমান বিপিএম ও পিপিএম সম্মানপত্র ও নগদ অর্থ এএসআই মোঃ মনির হোসাইন তালুকদার এর হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মো: আক্তার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ। থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপপরিদর্শক এএসআই মনির হোসাইন তালুকদার চুনারুঘাট থানায় যোগাদানের ১১ মাসের মধ্যে ৪ বার হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ও এনিয়ে ২ বার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসেবে মনোনীত হন । এবিষয়ে উপপরিদর্শক এএসআই মনির হোসাইন জেলার পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। ভবিষ্যতে তার কর্ম জীবনের আরো সাফল্যের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। এ সফলতা তার মায়ের দোয়া, স্ত্রীর সহযোগিতা, উর্ধ্বতন পুলিশ কর্মকতাদের সঠিক ও যথার্থ দিক নির্দেশনা এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় সম্ভব হয়েছে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com