বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

মানুষকে দুর্নীতিবাজদের থেকে মুক্ত করতে চাই: ব্যারিস্টার সুমন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমার এলাকার মানুষকে দুর্নীতিবাজদের থেকে মুক্ত করতে চাই। যারা পরিবেশ নষ্ট করে তাদের থেকে মুক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের আগমন উপলক্ষে হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিতে গিয়ে এসব বলেন। এ সময় তিনি বলেন, আমি ৪৯টি ব্রিজ বানিয়েছি। হাজার হাজার গাছ লাগিয়েছি। আমার বিশ্বাস আগামী ৩০ বছর ঈগলের মতো করে আমি যে নিশানা ঠিক করেছি তা বাস্তবায়ন করতে পারব।তিনি আরও বলেন, আমি স্বতন্ত্র ঠিকই। কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। অনুমতি নিয়ে স্বতন্ত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজনকে দিয়েছেন নৌকার নমিনেশন আর আমাকে দিয়েছেন স্বতন্ত্র নির্বাচন করার পারমিশন। আমাকে একেবারেই স্বতন্ত্র যেটা বলা হয় সেটি বলা ঠিক হবেনা। এখানে যে যুদ্ধটা হবে, যারা নৌকা নিয়ে দীর্ঘদিন ধরে আছেন তারা যদি জনপ্রিতা হারিয়ে থাকেন তাহলে নৌকা থেকে মাঝিটা বদল হবে। মাঝি দুর্বল বা ঝুকিপূর্ণ হলে সে নৌকায় মানুষ উঠতে চাইবেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com