বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

মাধবপুরে ডাকাতি করতে গিয়ে দুই ডাকাত আটক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

স্টাফ রির্পোটারঃ মাধবপুরে ডাকাতি করতে গিয়ে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় দুই ডাকাত গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দাড়িয়াপুর গ্রামের ফুল মিয়ার ছেলে এনু মিয়া (৪৮) ও কসবা উপজেলার বিনাউটি গ্রামের হাবিল মিয়ার ছেলে শাহীন মিয়া (৪২)। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তাদের ১০/১২ জন সহযোগী পালিয়ে যায়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খান বলেন, এ ঘটনায় ২ ডাকাতকে আটক করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্যে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com