রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক

বিএনপি ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা বাড়বে-সৈয়দ মো. ফয়সল

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন- বিএনপি ক্ষমতায় গেলে মায়েদের সম্মানে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এই কার্ডের মাধ্যমে একজন ফ্যামিলি প্রধান নারী প্রতিমাসে চাল-ডালসহ দুই থেকে আড়াই হাজার টাকার খাদ্য সামগ্রী পাবেন। যার মাধ্যম পরিবার গুলোতে স্বচ্ছলতা আসবে, নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, মর্যাদা বাড়বে এবং ক্ষমতায়ন হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি সরকার গঠন করলে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, মামলা বাণিজ্য ও জমি দখলের মতো অপরাধ কঠোরভাবে দমন করা হবে। জনগণই দেশের প্রকৃত মালিক, জনগণের টাকায় রাষ্ট্র চলে। সুতরাং কারও অন্যায় করার সুযোগ থাকবে না। বিএনপি ক্ষমতায় গেলে মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে। কাউকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হবে না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, পরিবার কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ডসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করা হবে। নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চার-পাঁচবার আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি আমাকে খুব স্নেহ করতেন। তার আদর্শ অনুসরণ করেই আমি মানুষের পাশে থাকতে চাই। গতকাল রোববার বিকেলে মাধবপুর উপজেলার খড়কি বাজারে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, “খড়কি গ্রামবাসী আমাদের প্রতিবেশী। আপনাদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে। অতীতেও আমরা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। বিএনপি আপনাদের সমর্থনে সরকার গঠন করলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে আমরা কাজ করব।” সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা ফকরুল ইসলাম শিরু। তিনি বলেন, “এই অঞ্চলের মানুষ উন্নয়ন চান। সৈয়দ মো. ফয়সল একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে।” সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং খড়কি বাজার এলাকায় গণসংযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com