শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন

সামাজিক সংগঠন রক্তের বন্ধন চুনারুঘাটের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ সামাজিক সংগঠন রক্তের বন্ধন চুনারুঘাটের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রক্তদাতা ও সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় চুনারুঘাট উপজেলা প্রশাসন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা ইমরান আহমেদ এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো: এমরানুল হক সোহাগ এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন,চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, রানিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান মুহিতুর রহমান রোমন ফরাজি, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েম তালুকদার, সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য আব্দুল মুকিত, শিরিন আক্তার সুনিয়া। এছাড়াও দেশের বিভিন্ন স্থানের ৫১টি সেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।

পরে চুনারুঘাটের রক্তের বন্ধন সংগঠনের পক্ষ থেকে অতিথিদের মধ্যে সম্মাননা স্বারক প্রদান করা হয়। সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা ইমরান আহমেদ জানান, সামাজিক সংগঠন রক্তের বন্ধন চুনারুঘাট দীর্ঘ ৪বছর যাবৎ অসহায় মুমূর্ষ সাধারণ রোগীদের মাঝে বিনামূল্যে রক্ত দিয়ে আসছে। এ যাবৎ সারাদেশে প্রায় ২ হাজার ৫০০ জন রোগীকে সেচ্ছায় রক্তদান করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে এতিমদের মাঝে বস্ত্র বিতরণ, অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও অসচ্ছল রোগীদরে মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com