শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে করে আবারও চার বাসায় চুরি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৩৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে করে আবারও চার বাসায় চুরি সংঘটিত হয়েছে। তবে এসব চুরিতে এলাকায় আতংক বিরাজ করছে। গত বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত ৩টায় সর্বশেষ শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের দণি লেঞ্জাপাড়াস্থ ডা. আব্দুর রউফের বাসায় চুরি সংঘটিত হয়।
জানা গেছে, দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে ওই বাসার একটি লোহার জানালার গ্রিল কেটে প্রবেশ করে। এতে বাসার লোকেরা অজ্ঞান হয়ে যান। এ ফাঁকে বাসায় রক্ষিত স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল চুরি হয়। অজ্ঞান হওয়া ব্যক্তিদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এর আগে পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের জিকুয়া মীর বাড়ির লিটন মিয়া ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আব্দুল হেলিম এবং সাবাসপুরে ব্র্যাক কর্মকর্তা দেলোয়ার হোসেনের বাসায় একই পদ্ধতিতে চুরি সংঘটিত হয়। এতে করে শায়েস্তাগঞ্জবাসী মনে করছেন এমন ঘটনায় আইন শৃংখলাবাহিনীর গাফিলতি রয়েছে। অচিরেই যদি এর ব্যবস্থা করা না হয় তবে এর লাগাম টানা যাবে না। শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল জানান, চুরির বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। অচিরেই রহস্য উদঘাটন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com