মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

চুনারুঘাট উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২২৭ বার পঠিত

স্টাপ রির্পোটারঃ চুনারুঘাট উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে উক্ত আর্থিক অনুদান বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহলদার। উপজেলার রেমা-কালেঙ্গা অঞ্চলে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৯নং রানীগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ মোহাম্মদ আইয়ুব আলী, কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা সিরাজ মেম্বার, বাচ্চু মেম্বার, খলিল মেম্বারসহ এলাকার বাসিন্দাগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com