শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

চুনারুঘাটে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার- বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২১৬ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাটে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার (২৯ জুলাই) ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃতরা হলেন: বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের রফিক মিয়ার পুত্র অলি মিয়া (২৮) একই এলাকার আব্দুল হাইর পুত্র রিয়াজুল হক (৩১)। গ্রেপ্তারকৃতদের শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান, অজ্ঞান পার্টির একটি চক্র চুনারুঘাট সহ জেলার বিভিন্ন এলাকার লোকদের সঙ্গে নিয়ে চেতনানাশক স্প্রে দিয়ে বিভিন্ন বাসাবাড়িতে চুরিসহ নানা অপরাধ করে আসছিল। চক্রের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সঙ্গে অনেকেই সম্পৃক্ত। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হবিগঞ্জ সদর ও বাহুবলে চুরির ঘটনায় তাদের অপরাধ স্বীকার করলেও চুনারুঘাটের চুরির ঘটনা কৌশলে এড়িয়ে যায়। তবে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে এবং এ চক্রের মুল গডফাদারদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com