মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

চুনারুঘাটে ভারতীয় সিগ্রামস রয়্যাল স্ট্যাগ হুইস্কি সহ বানিয়াচংয়ের যুবক আটক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৮৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় মদ সিগ্রামস রয়্যাল স্ট্যাগ হুইস্কি সহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২২ বোতল ভারতীয় রয়্যাল স্ট্যাগ হুইস্কি পাওয়া যায়। আটককৃত যুবক হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের বড়কান্দি এলাকার মৃত আব্দুল বারিকের পুত্র মো: মিছির আলী ওরফে বিশাল (২৫)। সোমবার (১৯ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে ১৯ জুন সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) অজিত কুমার তালুকদারের নেতৃত্বে এএসআই আব্দুর রহিম সহ একদল পুলিশ চুনারুঘাট পৌরশহরের চন্দনা আসামপাড়া গামী পাকা রাস্তায় কুতুব আলীর স মিলের সামনে মোটরসাইকেল সহ মিছির আলীকে আটক করেন। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার সহযোগী একজন পালিয়ে যায়। এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি চুনারুঘাট উপজেলার আসমপাড়া সীমান্ত এলাকা থেকে মিছির আলী সহ দুইজনলোক একটি মোটরসাইকেল যোগে ভারতীয় মদ নিয়ে চুনারুঘাট বাজারের দিকে আসতেছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেল সহ একজনকে আটক করা হয়েছে এবং তার সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com